1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান

কুড়িগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলা থেকে মাহমুদুর রহমানকে অব্যাহতি

  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলা থেকে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে অব্যাহতি দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলাটি নিষ্পত্তি করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সদর আমলি) মো. মজনু মিয়ার আদালত এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) আনারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ, বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে ‘অসত্য ও অশালীন’ বক্তব্য দেওয়ার অভিযোগে ২০১৭ সালের ডিসেম্বর মাসে মাহমুদুর রহমানের বিরুদ্ধে কুড়িগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহের মামলা করেন কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট লুৎফর রহমান। মামলায় আসামির বিরুদ্ধে মানহানির অভিযোগও আনা হয়। বাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আহসান হাবীব নিলু। তৎকালীন আদালত মামলাটি গ্রহণ করে সদর থানা পুলিশকে তদন্তের নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, ‘মাহমুদুর রহমান ২০১৭ সালের ১ ডিসেম্বর তারিখ জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল (বিডিসি) আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমর ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে বাংলাদেশ, বাংলাদেশের সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তৎকালীন প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্যদের নিয়ে মিথ্যা ও অশালীন বক্তব্য রাখেন।’

জিআরও আনারুল ইসলাম বলেন, ২০১৭ সালে দায়ের হওয়া মামলাটির পুলিশ প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে। প্রতিবেদনে আসামির সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। আদালত প্রতিবেদনটি আমলে নিয়ে আসামি মাহমুদুর রহমানকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। একই সঙ্গে মামলাটি নিষ্পত্তি করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!