1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সারজিস আলম

  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

 

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সারজিস আলম। বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টা ৩৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।  

পোস্টে সারজিস আলম উল্লেখ করেন, “আমি জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আর নেই। ফাউন্ডেশনের গতি তরান্বিত করতে এর গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে ‘এক্সিকিউটিভ কমিটি’ পুরো অফিসের সার্বিক কার্যক্রম পরিচালনা করবে এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) অফিস প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে CEO হিসেবে দায়িত্ব পালন করছেন।”

তিনি আরও জানান, ফাউন্ডেশনের পলিসি মেকিংয়ের জন্য একটি ‘গভর্নিং বডি’ গঠন করা হয়েছে, যেখানে মাননীয় প্রধান উপদেষ্টাসহ চারজন উপদেষ্টা (স্বাস্থ্য, সমাজকল্যাণ, স্থানীয় সরকার ও আইসিটি) অন্তর্ভুক্ত রয়েছেন। নতুন কাঠামোতে ‘সাধারণ সম্পাদক’ নামে কোনো পদ রাখা হয়নি।

সারজিস আলম তাঁর দায়িত্বকাল প্রসঙ্গে বলেন, “জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন প্রথম আর্থিক সহযোগিতা কার্যক্রম শুরু করে ১ অক্টোবর এবং অফিস কার্যক্রম শুরু হয় ১৫ অক্টোবর থেকে। আমি ২১ অক্টোবর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করি এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রায় ২ মাস ১০ দিন দায়িত্ব পালন করি। ৭ জানুয়ারি সাইনিং অথোরিটি হস্তান্তরের মাধ্যমে আমার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে শেষ হয়।”

তাঁর দায়িত্বকালে ফাউন্ডেশনের মাধ্যমে ৮২৬ জন শহিদ পরিবারের মধ্যে ৬২৮ জন এবং প্রায় ১১ হাজার আহতের মধ্যে ২ হাজার জনকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

নিজের দায়িত্ব ছাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি লেখেন, “যতদিন পর্যন্ত ফাউন্ডেশনে প্রয়োজনীয় সময় দিতে পেরেছি, ততদিন আমি দায়িত্ব পালন করেছি। কিন্তু যখন মনে হয়েছে, প্রয়োজনীয় সময় দেওয়া সম্ভব হবে না, তখন দায়িত্ব থেকে সরে এসেছি। দায়িত্ব থেকে সরে দাঁড়ানো কোনো দুর্বলতা নয়, বরং এটি সৎ সাহসের পরিচায়ক। আমি আমার চেয়ারের দায়িত্বের প্রতি সর্বদা সৎ থাকার চেষ্টা করেছি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!