1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

ঢাবি প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ মিনার সংলগ্ন জিমনেসিয়াম এলাকায় গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। তার বয়স আনুমানিক ৫০ বছর। 

বুধবার (২২ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি গাছ থেকে নামান।

এর আগে ৯টায় দিকে পথচারীরা গাছের ডালে একটি ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। পরে তাৎক্ষণিকভাবে তারা পুলিশ ও প্রক্টরিয়াল টিমকে জানালে তারা ঘটনাস্থলে উপস্থিত হন।

প্রত্যক্ষদর্শী এক ঢাবি শিক্ষার্থী বলেন, আমরা সকালে ক্লাস করতে বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম। এ সময় দেখি কিছু মানুষ জটলা হয়ে উপরে তাকিয়ে আছে। পরে গিয়ে দেখি একটা লাশ ঝুলছে।

গণিত বিভাগের শিক্ষার্থী মোর্শেদ আলম শফিক বলেন, কিছুক্ষণ আগেই লাশ নামানো হয়েছে। তিনি হয়ত ফুটপাতে ঘুমাতেন। কাপড় ফুটপাতে পড়ে ছিলো।

লাশ উদ্ধার করতে আসা ফায়ার সার্ভিসের এক কর্মী বলেন, ঢাবির জিমনেসিয়াম এলাকায় গাছে ঝুলে থাকা অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স ৫০ এর কাছাকাছি। তার নাম পরিচয় জানা যায়নি। লাশ নামিয়ে ঢামেক মর্গে নিয়ে যাওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুদ্দিন আহমদ বলেন, সকালে আমরা জানতে পারি জিমনেসিয়াম এলাকায় গাছে একজন ব্যক্তির মরদেহ ঝুলে আছে। পরে আমরা পুলিশকে জানালে তারা ফায়ার সার্ভিসের সাহায্যে লাশ নামিয়ে মর্গে পাঠায়। মৃত্যুর কারণ জানতে লাশের ময়নাতদন্ত করা হবে৷

শাহবাগ থানার ওসি মনসুর খালিদ বলেন, কিছুক্ষণ আগে লাশটি ফায়ার সার্ভিসের সহায়তায় গাছ থেকে নামানো হয়েছে। আপাতত লাশটি মর্গে নেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!