1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নাগেশ্বরীতে ব্রিজের নিচে মিলল ২ নবজাতকের মরদেহ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৩৩৭ বার পড়া হয়েছে

নাগেশ্বরী প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের তালতলা বেইলি ব্রিজের নিচ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার হয়েছে। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে মরদেহ দুটি উদ্ধার হয় বলে জানিয়েছেন কচাকাটা থানার এসআই কার্তিক চন্দ্র রায়।

এলাকাবাসী জানান, আজ দুপুরে ব্রিজের নিচের খালে কয়েকজন গ্রামবাসী গোসল করতে যান। এসময় তারা পলিথিনে মোড়ানো একটি নবজাতকের লাশ ভাসতে দেখেন। অদূরে খালের কিনারায় শুকনো জায়গায় আরো একটি নবজাতকের মরদেহ দেখত পান তারা। দুই নবজাতকের মরদেহ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ ব্রিজের নিচে জড়ো হন। পরে বলদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য সিদ্দিক আলীর কাছ থেকে খবর পেয়ে বিকেলে কচাকাটা থানার পুলিশ সদস্যরা মরদেহ দুটি উদ্ধার ও সুরুতহাল করে।

বলদিয়া ইউনিয়নের পূর্ব কেদার গ্রামের বাসিন্দা সুজন মিয়া বলেন, “দুপুরে খবর পেয়ে ব্রিজের নিচে এসে দেখি দুই নবজাতকের মরদেহ পানিতে ভাসছে।”

ইউপি সদস্য সিদ্দিক আলী বলেন, “নবজাতকদের মরদেহ দেখে বয়স অনুমান করা সম্ভব হয়নি। দুটি নবজাতক কন্য। হয়তো জমজ। কে বা কারা ফেলে গেছে এ তথ্য পাওয়া যায়নি।”

কচাকাটা থানার এসআই কার্তিক চন্দ্র রায় বলেন, “মরদেহ দুটির সুরতহাল শেষে ইউনিয়ন চেয়াম্যানের নিকট হস্তান্তর করা হয়েছে। চেয়ারম্যান মরদেহগুলো দাফন করবেন। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!