1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ৫০ একর জমিতে বোরো ধানের চারা রোপন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ৫০ একর জমিতে বোরো ধানের চারা রোপন করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পশ্চিম কল্যাণ গ্রামের মাঠ চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

 

সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা কৃষি অফিসার নাহিদা আফরীন সহ আরও অনেকে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক নুসরাস সুলতানা জানান, উন্নত কৃষি ব্যবস্থার সাথে তাল মিলিয়ে চলতে গেলে কৃষির আধুনিকরণ যান্ত্রিক ব্যবস্থাকে আমাদের সম্প্রসারণ করতে হবে। ট্রান্সপ্লান্টার এমন একটি পদ্ধতি যা দিয়ে কম শ্রমিকের মাধ্যমে অল্প সময়ে অধিক জমিতে একসাথে বীজ বপন, চারা উত্তোলন ও ধান কাটা করা যাবে। এসব যন্ত্রাংস ব্যবহারে সরকার অর্ধেক মূল্যের ভর্তূকীর ব্যবস্থা করায় সমলয় পদ্ধতিতে একসাথে সবাই কৃষির কাজে উপকৃত হবেন। এতে কৃষিতে একটি ব্যাপক ইতিবাচক পরিবর্তন ঘটবে। যার সুফল পাবেন আমাদের কৃষকসহ সাধারণ জনগণ।

কৃষি বিভাগ জানান, ‘প্রায় ৩৫ লক্ষ টাকা প্রণোদনার মাধ্যমে এই এলাকার ৬৪জন কৃষক ৫০ শতক জমিতে ব্রি ধান-৯১ রোপন করছেন। ট্রে পদ্ধতিতে তারা ২৫ দিনের মধ্যে চারা উত্তোলন করে রোপন করতে সক্ষম হলেন। আগামি ৬০ দিনের মধ্যে তারা ফসল কর্তন করতে পারবেন বলে আমরা আশা করছি।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!