1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

এফ কে আশিক,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রয়াত সাংবাদিক ডা: আব্দুল জলিল সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ২১জানুয়ারি) দুপুরে উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারীর আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমান, নাগেশ্বরী প্রেসক্লাব সভাপতি ওমর ফারুক, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আসাদুজ্জামান খোকন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সিটি প্রেসক্লাব সভাপতি আব্দুর রাজ্জাক কাজল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এফ কে আশিক, সহ-সভাপতি আব্দুল জলিল মাস্টার, সদস্য মোর্শেদুর রহমান আনিস, জান্নাতুল ফেরদৌস জেরিন।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ফজলে রাব্বি এন্টনি, প্রয়াত সাংবাদিক পরিবারের সদস্য আব্দুর রহিম এশিয়ান টিভি প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়, মাই টিভি প্রতিনিধি লুৎফর রহমান লিংকন, রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক মনিরুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নাহিদ হাসান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

দোয়া মাহফিলে কোরআন তেলাওয়াত করেন উপজেলা প্রেসক্লাব সদস্য এনামুল হক। আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন প্রয়াত সাংবাদিক পরিবারের সদস্য ডা: নুরুজ্জামান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!