1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ঘোড়াঘাটে শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা ছাত্রদলের সদস্য-সচিব আল মোবারছেরুল মনোয়ারুল ইসলাম ও উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক পল্লব মন্ডলের নেতৃত্বে পৃথক মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগ দেন।

রোববার (১৯ জানুয়ারি) বিকেল ৪ টায় উপজেলা রাণীগঞ্জ বাজারের মৃত মজিবর চেয়ারম্যানের চাতালে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ-সম্পাদক আবু সাইদ মিয়া ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি শাহ্ মো.শামীম হোসেন চৌধুরী।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক-সম্পাদক মাহফুজার রহমান লাভলু, উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক উজ্জ্বল, কৃষকদলের আহবায়ক মেজবাউল আলম জুয়েল, উপজেলা কৃষকদলের সদস্য-সচিব নেওয়াজ শরিফ, উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবায়ের হোসেন সাদ্দাম, উপজেলা ছাত্রদলের সদস্য-সচিব আল মোবারছেরুল মনোয়ারুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক পল্লব মন্ডল, নাসির উদ্দিন স্বপন আরও অনেকই উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতি শাহ্ মো. শামীম হোসেন চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম তার জন্ম না হলে বাংলাদেশ নামক ভুখন্ডের জন্ম হতো না। তাকে আল্লাহ বেহেস্ত নসিব করুক তার রুহের আত্মার মাগফিরাত কামনা করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম তিনি শুধু বিএনপি বা একটি মাত্র দলের নেতা নয়, তিনি সকলের নেতা। অপরদিকে রাষ্ট্র মেরামতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে ৩১ দফা দিয়েছে তা বাস্তবায়ন করতে হবে। তাহলে বাংলাদেশের মানুষের মুক্তি হবে। নতুন বাংলাদেশ গড়তে ৩১ দফার কোন বিকল্প নেই।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!