1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

কুড়িগ্রামের যাত্রাপুরে ৭৭০ পিচ ইয়াবাসহ একজন আটক

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) যাত্রাপুর বিওপির টহল দল কর্তৃক অভিনব পদ্ধতিতে পাচার হওয়া ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।

রোববার বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টহল দল ২ ব্যক্তিকে নৌকা দিয়ে যাত্রী সেজে ব্রহ্মপুত্র নদী পার হয়ে ঘাটে আসতে দেখতে পায়। তাদের আচরণবিধি সন্দেহ হওয়ায় টহলদল তাদের আটকের নিমিত্তে ধাওয়া করলে ১ জন ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে গেলেও অপর ব্যক্তিকে টহলদল নৌকার ভিতর ঘেরাও করে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটক ব্যক্তিকে তল্লাশি করে তার লুঙ্গির ভাঁজে অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা ৪টি প্লাস্টিক মোড়ানো পলিথিনের ব্যাগ থেকে ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

উদ্ধারকৃত ইয়াবার মোট মূল্য দুই লক্ষ একত্রিশ হাজার টাকা। আটককৃত ব্যক্তি মো. ফয়সাল হোসেন (৫৭), পিতা মো. রাজ্জাক মিয়া।

তাকে মামলার মাধ্যমে কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!