কুড়িগ্রাম প্রতিনিধি:
আগামী শুক্রবার (২৪ জানুয়ারি) কুড়িগ্রাম সরকারী কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনকে যথাযথভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার কলেজ মাঠ পরিদর্শন করেছেন। শুক্রবার সন্ধ্যায় তিনি সরকারি কলেজ মাঠে এসে সার্বিক খোঁজ খবর নেন। এসময় সঙ্গে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
মাগরিবের নামাজের পরে সরকারী কলেজের মাঠ পরিদর্শনে আরো ছিলেন রংপুর দিনাজপুর অঞ্চল পরিচালক গোলাম রব্বানী, জেলা জামায়াতের আমীর মাওলানা মো. আবদুল মতিন ফারুকী, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মো. নিজাম উদ্দিন, জেলা জামায়াতের মজলিশে শুরা সদস্য অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার, পৌর জামায়াতের আমীর মো. আব্দুস সবুর খান এবং সেক্রেটারী মতিউর রহমানসহ প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ উপস্থিত জামায়াতের নেতাকর্মীদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এদিকে তীব্র ঠান্ডা উপেক্ষা করে জেলা জামায়াতের পক্ষ থেকে জেলার বিভিন্ন উপজেলায় উপজেলা আমীরসহ অন্যান্য নেতাকর্মীদের সাথে যোগাযোগ এবং পোস্টারিং কার্যক্রম যথাযথভাবে অব্যাহত রেখেছেন বলে জামায়াত সূত্রে জানা যায়।
Leave a Reply