1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

চাঁদাবাজি মামলায় রৌমারীর বন্দবের ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৩৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: 

রৌমারীতে শিক্ষক-কর্মচারীদের হুমকি, মারধর ও চাঁদাবাজির মামলায় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় আসামিকে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় থানা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রৌমারী থানার এসআই শাহাদত হোসেন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার রফিকুল ইসলাম উপজেলার বন্দবের ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

রফিকুলের পরিবার অভিযোগ করে বলেন, পুলিশ মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করেছে। তিনি আওয়ামী লীগের রাজনীতি করে কখনো টেন্ডারবাজি, কোনো ধরনের দুর্নীতি, চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন না। শুধু হয়রানি করতে তাকে গ্রেপ্তার করেছে।

রৌমারী থানার এসআই শাহাদত জানান, ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের খেদাইমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-কর্মচারীদের হুমকি, মারধর ও চাঁদাবাজির অভিযোগ ওঠে। এ ঘটনায় গত বছরের ১০ অক্টোবর রৌমারী থানায় মামলা করেন প্রধান শিক্ষক আব্দুল ওহাব মণ্ডল। এ মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আ.লীগ নেতা রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!