কুড়িগ্রাম প্রতিনিধি :
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন,আগামীর বাংলাদেশ গড়তেথ প্রাথমিকভাবে যে জগদ্দল পাথর সরানোর প্রয়োজন ছিল, সেটি তরুণ সমাজ সামনে থেকে নেতৃত্ব দিয়ে সরিয়েছে।
জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় মার্চ ফর ফেলানী অনুষ্ঠানে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের সীমান্তঘেষা দিঘিরপাড়ে এক সমাবেশে এ কথা বলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। ভারত সীমান্ত থেকে এক ও ফেলানীর বাড়ি থেকে মাত্র দুই কিলোমিটার দূরত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, এটি সরানোয় যুদ্ধ শেষ না। এটা কেবলমাত্র শুরু হয়েছে। এই যে এত বড় জগদ্দল পাথর সরানো হল। এর যে ডালপালা এগুলো এখন সরাতে হবে। এগুলোর বিরুদ্ধে প্রত্যন্ত গ্রাম থেকে আন্দোলন গড়ে তুলতে হবে। না হলে পুরো বাংলাদেশে এদের ডালপালাগুলো একত্রিত হয়ে আবার মাথা গজাবে। এ বিষয়গুলি বাবা দাদাদের বুঝতে হবে। বিশ্বাস করি তারা এটি করতে পারেনি বলে তরুণ সমাজকে সামনে থেকে দায়িত্ব নিয়ে এ কাজটি করতে হয়েছে।
ফেলানীর বাবা। বাংলাদেশের যত বাবা আছে তার চেয়ে দুর্ভাগা। ভারতের বিএসএফ যখন ফেলানীকে হত্যা করে তখন এ রাষ্ট্র তার বিরুদ্ধে কিছু করতে পারেনি। বিচারিক প্রক্রিয়াও শেষ করতে পারেনি। একটা সরকার, যার নাম আওয়ামীলীগ সরকার। একটা দল।যার নাম বাংলাদেশ আওয়ামীলীগ। যার মাথায় একজন ব্যাক্তি বসে আছেন ।তিনি শেখ হাসিনা। তিনি ভারতের দ্বারা কতটা কুক্ষিগত ও জিম্মি হয়েছিলেন, কতটা পুতুল হয়েছিলেন। যে পুতুলকে বাংলাদেশের বাইরে থেকে একটা দেশ, একটা সরকার কাঁটাতারের ওপার থেকে পরিচালিত করে। যে বিএসএফ ফেলানীকে হত্যা করেছে তার বিচার করা তো দুরের কথা ভারতের মোদি সরকারের পায়ের তলায় পুতুল হয়ে বসে ছিল। সামান্য বিচারটুকু করার ক্ষমতা তার ছিল না। আর ক্ষমতা প্রয়োগ করেছে শুধু এদেশের মানুষের উপর। এই খুনি হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য প্রায় হাজারের উপরে ভাই-বোনকে হত্যা করেছে। গুরুত্বপুর্ণ প্রতিষ্টানগুলোকে ধ্বংস করছে। সকল সরকারী অফিস জিম্মি করে রেখেছে। ক্ষমতার বলে উত্তরবঙ্গকে বঞ্চিত করেছে। তার পরিবারের লোকজন মানুষ ।আর কুড়িগ্রামের মানুষ, মানুষ না। খুনি হাসিনা যে প্রিয় বন্ধুর কাছে বসে আছে তারা বন্যায় পানি ছেড়ে দিয়ে ক্ষতি করে। আর কোনো খুনি হাসিনা তৈরি হতে আমরা দিব না। নিজেদের জায়গা থেকে আমাদের ঠিক হতে হবে। কোনো অন্যায়কারীকে আমরা সহযোগিতা করব না।
সীমান্তে সকল নাগরিক হত্যার বিচার, সীমান্তে মরণঘাতী অস্ত্র বন্ধ, শহীদ ফেলানীর নামে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনের নাম করণ, নতজানু পররাষ্ট্রনীতি বাতিল করে সাম্যের ভিত্তিতে পররাষ্ট্রনীতি গ্রহণ ও কুড়িগ্রামের চরের জীবনজীবিক উন্নয়নে নদী সংস্কারের ৫ দফা দাবি জানিয়েছেন সারজিস আলম। সারজিস জানান, গত আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় ৬০০ বাংলাদেশিকে পাখির মতো গুলি করেছে ভারতীয় বিএসএফ সদস্যরা। বিচারতো দুরের কথা সেই সময়ের হাসিনা সরকার ভারত সরকারের পাঁ চাটাতে ব্যস্ত ছিলেন।
সমাবেশ শেষে সন্ধ্যা ৬ টায় সারজিস আলমসহ
জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ ফেলানী কবর জিয়ারত করেন এবং ফেলানী মা-ভাইসহ সকল সদস্যের সাথে কুশল বিনিময় করেন। এসময় ফেলানী হত্যার বিচারের আশ্বাস দেন।
নাগেশ্বরী উপজেলার রামখানা সীমান্তে মার্চ ফর ফেলানীর অভিমূখে মঞ্চে ফেলানীর বাবা নুর ইসলাম নুরু তার বক্তব্যে বলেন, ভারতীয় বিএসএফ কর্তৃক আমার মেয়ে ফেলানীকে নির্মম ভাবে বিএসএফ অমিয় ঘোষ হত্যা করেছে। সীমান্তে ফেলানীসহ সকল হত্যার বিচার ও বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধের দাবি ও সীমান্তে আর কোনো লাশ ঝুলবে না।
এ সময় আরো বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, কেন্দ্রীয় সংগঠক আবু সাঈদ লিওন, সাকিব মাহাদি, সদস্য এ এস সুজা উদ্দিন, গোলাম মর্তুজা সেলিম, কৈলাশ চন্দ্র রবিদাস, মোশফিকুর রহমান জোহান, যুগ্ম মুখ্য সংগঠক নিজাম উদ্দিন প্রমুখ।
এর আগে দুপুরে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম নাগেশ্বরী বাসস্ট্যান্ডে একটি পথসভায় বক্তব্য রাখেন।এসময় হাজার হাজার ছাত্র জনতা মুহুর্মুহু স্লোগান ও করতালি দিয়ে স্বাগত জানান।
Leave a Reply