1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

গবেষণার ক্ষেত্রকে এগিয়ে নিতে রিসার্চ ইন্সটিটিউট চালু করা হবে: বেরোবি উপাচার্য

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

বখতিয়ার আহমেদ নাসিফ, বেরোবি প্রতিনিধি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেছেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণার ক্ষেত্রকে এগিয়ে নিতে খুব শীঘ্রই ড. ওয়াজেদ ইন্টারন্যাশনাল রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউটের কার্যক্রম সক্রিয়ভাবে চালু করা হবে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর গণিত বিভাগের গ্যালারি কক্ষে অনুষ্ঠিত ‘একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড (এটিএফ) সাব প্রজেক্ট প্রোপোজাল রাইটিং’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন উপাচার্য।

উপাচার্য আরও বলেন, আধুনিক বিশ্বের শিক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে বেরোবির ভৌত ও অবকাঠামো উন্নয়নে এই ধরনের কর্মশালা থেকে প্রাপ্ত ধারণা সহায়ক হবে। একাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনয়নে এই কর্মশালা কার্যকর ভূমিকা রাখবে। এ সময়, তিনি এ ধরনের কর্মশালা আয়োজন অব্যাহত রাখার প্রতিও গুরুত্বারোপ করেন।

কর্মশালাটিতে প্রধান আলোচক হিসেবে অংশ নেন হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) প্রজেক্ট এর এটিএফ ম্যানেজমেন্ট স্পেশালিস্ট অধ্যাপক ড. মো. মোজাহার আলী। এ ছাড়া, কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বেরোবি ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম।

হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) প্রজেক্ট এর সহযোগিতায় এবং বেরোবি আইকিউএসি এর আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালাটি সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুল লতিফ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!