1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

রৌমারী উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: 

রৌমারীতে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় যুবলীগ নেতা শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রৌমারী থানার ওসি মো. লৎফর রহমান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

শফিকুল ইসলাম উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক।

রৌমারী থানার ওসি লৎফর রহমান বলেন, গত বছরের ৪ আগস্ট কোটাবিরোধী আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের জন্য ছাত্র-জনতার মিলে রৌমারী সরকারি কলেজ মাঠে সমবেত হয়।

তিনি বলেন, এ সময় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা আন্দোলনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থী-জনতার ওপর অবৈধ পিস্তল, দেশীয় অস্ত্র, চা পাতি, চাইনিজ কুড়াল ও ককটেলসহ বিভিন্ন অস্ত্রসহ অতর্কিত হামলা করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় গত বছরের ২৭ ডিসেম্বর ইসরাফিল হক নামে এক ব্যক্তি বাদি হয়ে রৌমারী থানায় মামলা দায়ের করেন। যুবলীগ নেতা শফিকুল ইসলামকে অজ্ঞাত আসামি হিসেবে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ইতোমধ্যে এ মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!