1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

বান্দার ওপর আল্লাহর ১১ হক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

ধর্ম ডেস্ক:

বান্দার ওপর মহান আল্লাহর কিছু হক বা অধিকার রয়েছে। যেগুলো আদায় করা বান্দার কর্তব্য। যারা মহান আল্লাহ ও তাঁর রাসুলের ওপর ঈমান এনেছেন, তারা আল্লাহর প্রথম হক আদায় করেছেন। আল্লাহ বলেন, ‘হে মুমিনরা! তোমরা (পূর্ণরূপে) বিশ্বাস স্থাপন করো আল্লাহর ওপর, তাঁর রাসুলের ওপর এবং ওই কিতাবের ওপর, যা তিনি নাজিল করেছেন।’ (সুরা নিসা: ১৩৬)

 

মুমিন বান্দার ওপর আল্লাহ তাআলার আরও ১১টি হক রয়েছে। কোরআন হাদিসের আলোকে সেগুলো নিচে তুলে ধরা হলো।

১. ঈমানের ওপর দৃঢ় থাকা
ঈমানের ওপরে দৃঢ় থাকা বান্দার ওপর আল্লাহর হক। এই হক অবশ্যই আদায় করতে হবে এবং এর প্রতিদান হিসেবে আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিয়ে বলেন, ‘নিশ্চয়ই যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ। অতঃপর তার ওপর দৃঢ় থাকে, তাদের ওপর ফেরেশতামণ্ডলী নাজিল হয় এবং বলে যে, তোমরা ভয় পেয়ো না ও চিন্তান্বিত হয়ো না। আর তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল।’ (সুরা হা-মিম-সাজদাহ: ৩০)

২. শিরক না করা
মহান আল্লাহ বলেন, ‘আর তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাঁর সঙ্গে কাউকে শরিক করো না।’ (সুরা নিসা: ৩৬) যারা আল্লাহর এই হক আদায় করবে না, তারা শাস্তি ও লাঞ্ছনার শিকার হবে। ‘নিশ্চয় আল্লাহ তার সাথে শিরক করাকে ক্ষমা করেন না; আর তার থেকে ছোট যাবতীয় গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন, আর যে কেউ আল্লাহর সাথে শিরক করে সে ভীষণভাবে পথভ্রষ্ট হয়।’ (সুরা নিসা: ১১৬) একদিন রাসুলুল্লাহ (স.) মুয়াজ (রা.)-কে বললেন, হে মুআজ! তুমি কি জানো বান্দার ওপর আল্লাহর হক কী এবং আল্লাহর ওপর বান্দার হক কী? মুয়াজ (রা.) বললেন, আল্লাহ ও তাঁর রাসুল ভালো জানেন। তখন তিনি বলেন, নিশ্চয়ই বান্দার ওপর আল্লাহর হক হলো বান্দা তাঁর ইবাদত করবে এবং তাঁর সঙ্গে কাউকে শরিক করবে না। আর আল্লাহর ওপর বান্দার হক হলো তাঁর ইবাদতে কাউকে শরিক না করলে আল্লাহ তাকে শাস্তি দেবেন না। (বুখারি: ২৮৫৬)

৩. আল্লাহর ইবাদত করা
আল্লাহর ইবাদত করা এমন গুরুত্বপূর্ণ হক যে, এ কারণেই আল্লাহ মানুষ ও জ্বিন জাতিকে সৃষ্টি করেছেন। (সুরা জারিয়াত: ৫৬) ইবাদত বলতে মূলত আল্লাহর আদেশ পালন ও নিষেধ মান্য করাকেই বোঝায়। গুরুত্বপূর্ণ আদেশগুলোর মধ্যে রয়েছে নামাজ, রোজা, হজ, জাকাত, কোরবানি ইত্যাদি আদায় এবং নিষেধগুলোর মধ্যে রয়েছে শিরক, মা-বাবার অবাধ্যতা, মাদক, জাদু-টোনা ও অশ্লীলতাসহ যাবতীয় হারাম কাজগুলো।

৪. ইখলাসের সঙ্গে ইবাদত করা
বান্দার কাছে আল্লাহর অন্যতম হক হলো শুধু তাঁরই জন্য ইবাদত করা। যেমন- সুরা ফাতেহায় প্রতি রাকাতে আমরা বলি, ‘আমরা কেবলমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই।’ (সুরা ফাতিহা: ৪) আল্লাহ তাআলা বলেন, ‘তাদের (নবী-রাসুলদের) এছাড়া কোনো নির্দেশ করা হয়নি যে, তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে, নামাজ প্রতিষ্ঠা করবে এবং জাকাত দেবে। এটাই সঠিক ধর্ম।’ (সুরা বাইয়িনাহ: ৫) আরও ইরশাদ হয়েছে, ‘(হে রাসুল! আপনি) বলুন, আমি একনিষ্ঠতার সঙ্গে আল্লাহর ইবাদত করতে আদিষ্ট হয়েছি।’ (সুরা জুমার: ১১)

৫. আল্লাহকে ভয় করা
আল্লাহ তাআলার আরেকটি হক হলো একমাত্র তাঁকেই ভয় করা। আল্লাহ বলেন, ‘তোমরা শুধু আমাকেই ভয় করো।’ (সুরা বাকারা: ৪০)

৬. আল্লাহর বিচার মেনে নেওয়া
আল্লাহর বিচার ফয়সালা মেনে নেওয়া তাঁর অন্যতম অধিকার। মহান আল্লাহ বলেন, ‘আদেশ দানের ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নেই।’ (সুরা ইউসুফ: ৪০)

৭. তাওবা-ইস্তেগফার করা
গুনাহ হয়ে গেলে তাওবা-ইস্তেগফার করা আল্লাহর হক। কারণ বান্দার জন্য জরুরি যে, তাঁকে ভয় করা এবং গুনাহের কারণে তাঁর কাছে ক্ষমা চাওয়া। তা না হলে আনুগত্য প্রকাশ পায় না। তাছাড়া প্রত্যেক প্রাণীই মরণশীল। তাই প্রত্যেক মানুষের উচিত অনতিবিলম্বে তাওবা করা। আল্লাহ বলেন, ‘হে মুমিনরা! তোমরা আল্লাহর কাছে তাওবা করো বিশুদ্ধ তাওবা।’ (সুরা তাহরিম: ৮)

৮. শুকরিয়া আদায় করা
মহান আল্লাহ মানুষকে বহু নেয়ামত দিয়েছেন। মানুষ তা গণনা করে শেষ করতে পারবে না। তাই মানুষের প্রতি আল্লাহর অন্যতম হক হলো আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ বলেন, ‘অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না।’ (সুরা বাকারা: ১৫২)

৯. তাওয়াক্কুল করা
আল্লাহর ওপর তাওয়াক্কুল বা ভরসা করা আল্লাহর অন্যতম হক। তিনি বলেন, ‘একান্তভাবে আল্লাহর ওপর ভরসা করো, যদি তোমরা বিশ্বাসী হও।’ (সুরা মায়েদা: ২৩)

১০. জিকির বা আল্লাহর স্মরণ
আল্লাহকে স্মরণ করা আল্লাহর অন্যতম নির্দেশ। মহান আল্লাহ বলেন, ‘অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব।’ (সুরা বাকারা: ১৫২)

১১. আল্লাহকে ভালোবাসা
নিরঙ্কুশ ভালোবাসা পাওয়ার একমাত্র অধিকারী আল্লাহ তাআলা। নবী কারিম (স.) বলেন, তিনটি গুণ যার মধ্যে আছে, সে ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করতে পারে—১. আল্লাহ ও তাঁর রাসুল তার কাছে অন্য সব কিছু থেকে বেশি প্রিয় হওয়া; ২. কাউকে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসা; ৩. কুফরিতে প্রত্যাবর্তনকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো অপছন্দ করা। (বুখারি: ১৬)

মহান আল্লাহ আমাদের সবাইকে তাঁর হকগুলো আদায় করার তাওফিক দান করুন। আমিন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!