1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

ভুরুঙ্গামারীতে তারুণ্যের উৎসব বিষয়ক কর্মশালা

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তাহমিদুল ইসলাম, উপজেলা বিএনিপর আহ্বায়ক কাজী গোলাম মোস্তফা, কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার ও যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, সোনাহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাবুল আকতার, ভুরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, উপজেলা জামায়াতের প্রশিক্ষন সম্পাদক মিজানুর রহমান প্রমূখ।

কর্মশালায় বৃক্ষ রোপন, স্যানিটেশন ও হাইজিন বিষয়ক সচেতনতা, পলিথিন পণ্যের ব্যবহার পরিহার, শব্দ দূষণ রোধ, স্বাস্থসেবা ক্যাম্পেইন, গ্রীন স্কুল ক্যাম্পেইন, পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন ও জীব বৈচিত্র্য বিলুপ্তি রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে এর সমস্যা ও সমাধানের উপায় উপস্থাপন ও পরামর্শ প্রদান করেন তরুণরা।

এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান গণ, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি, স্কাউট সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!