1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

আবাসন সুবিধা না পাওয়া ছাত্রীদেরকে মাসে ৩ হাজার টাকা করে দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

ঢাবি প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আবাসন সংকট নিরসনে নতুন পদক্ষেপ হিসেবে হলে আসন বরাদ্দ না পাওয়া নারী শিক্ষার্থীরা প্রতি মাসে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিং-এ এই ঘোষণা দেন ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে প্রদান করা হবে এই ‘আবাসন সহায়ক আর্থিক সহায়তা।’

হলে আবাসিক আসন পাওয়ার যোগ্যতাসম্পন্ন কিন্তু আসন বরাদ্দ না পাওয়া ছাত্রীরা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে এই সহায়তার জন্য আবেদন করতে পারবেন। প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ন্যায্যতা ও চাহিদার ভিত্তিতে উপযুক্ত প্রার্থীদের এই সহায়তা প্রদান করা হবে।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বিশ্ববিদ্যালয়ের বাজেট ঘাটতি থাকা সত্ত্বেও বিশেষ বরাদ্দের মাধ্যমে ইতোমধ্যে বিভিন্ন ছাত্রী হলে প্রায় ৫০০ বাঙ্ক বেড স্থাপন করা হয়েছে।

তিনি আরও জানান, চীন সরকারের সহযোগিতায় ২৪৪ কোটি টাকা ব্যয়ে ‘বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ প্রকল্প’ মন্ত্রণালয়ে অনুমোদিত হয়েছে এবং এটি এখন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এছাড়া, ঢাবির উন্নয়ন প্রকল্পের আওতায় ২৮৪১ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ৪টি নতুন হল ও বিভিন্ন হলের সম্প্রসারণ প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।

প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন হলে আগামী ২-৩ বছরের মধ্যে আবাসন সংকট নিরসনের আশা প্রকাশ করেন তিনি।

প্রেস ব্রিফিং-এ উপস্থিত ছিলেন ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, এবং সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ ও প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি ড. আব্দুল্লাহ-আল-মামুনসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষগণ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!