1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

হাঁচির ৩ দোয়ার বিশেষ গুরুত্ব

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

ধর্ম ডেস্ক:

হাঁচি মানুষের শ্বাস-প্রশ্বাসের সঙ্গে সম্পর্কিত নিরাপত্তামূলক একটি বিশেষ শারীরিক ক্রিয়া, যা দেহকে সুস্থ রাখতে সাহায্য করে। হাঁচি এলে মুমিনের জন্য আলহামদুলিল্লাহ পড়া সুন্নত। শুধু তা-ই নয়, কেউ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ পড়লে তার জবাবে ইয়ারহামুকাল্লাহ পড়াও সুন্নত। কোনো কোনো হাদিসে হাঁচিদাতার দোয়ার জবাবে ইয়ারহামুকাল্লাহ পড়াকে মুসলমানের হক হিসেবে অভিহিত করা হয়েছে।

আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.)-এর সামনে দুজন লোক হাঁচি দিল। তিনি তাদের একজনের হাঁচির জবাবে ইয়ারহামুকাল্লাহ বললেন; কিন্তু অন্যজনের জবাব দিলেন না। তিনি যার হাঁচির জবাব দেননি সে প্রশ্ন করল, হে আল্লাহর রাসুল (স.), আপনি তার হাঁচির জবাব দিলেন, কিন্তু আমার হাঁচির জবাব দেননি। রাসুলুল্লাহ (স.) বললেন, সে তো (আলহামদুলিল্লাহ বলে) আল্লাহর শুকরিয়া আদায় করেছে; কিন্তু তুমি তো আলহামদুলিল্লাহ বলোনি। (তিরমিজি: ২৭৪২)

নবীজি হাঁচির দোয়ার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। যেমন হাদিসে এসেছে, হাঁচি দেওয়ার পর হাঁচিদাতা বলবেন, ‘আলহামদুলিল্লাহ’। অর্থ: ‘সব প্রশংসা আল্লাহর।’ এরপর যিনি হাঁচি শুনবেন, তিনি বলবেন, ‘ইয়ারহামুকাল্লাহ।’ অর্থ: ‘আল্লাহ আপনাকে রহম করুন।’ তখন হাঁচিদাতা ফের বলবেন, ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম।’ অর্থ: ‘আল্লাহ আপনাদের সৎপথ প্রদর্শন করুন এবং আপনাদের অবস্থা উন্নত করুন।’ (বুখারি: ৫৮৭০)

তবে বারবার হাঁচি এলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত। হাদিসে মূলত সাধারণ হাঁচিকেই নেয়ামত হিসেবে আলাদাভাবে মূল্যায়ন করা হয়েছে; অসুস্থতাজনিত হাঁচি নয়। সালামাহ ইবনুল আকওয়া (রা.) সূত্রে বর্ণিত, এক ব্যক্তি রাসুল (স.)-এর কাছে বসে হাঁচি দিলে তিনি ইয়ারহামুকাল্লাহ বললেন। লোকটি আবার হাঁচি দিলে রাসুল (স.) বললেন, লোকটির ঠাণ্ডা লেগেছে। (আবু দাউদ: ৫০৩৭)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাঁচির উল্লেখিত দোয়াগুলোসহ নবীজির প্রত্যেকটি সুন্নত আঁকড়ে ধরার তাওফিক দান করুন। আমিন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!