এনামুল হক সরকার রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীর তীরবর্তী দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল ইমরান।
মঙ্গলবার(১৪জানুয়ারি)উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চর গতিয়াশম বগুড়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর খিতাব খাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে কম্বল বিতরণিতে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: শরীফ আহম্মদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:আসাদুজ্জামান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মশিউর রহমান মন্ডল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আনিচুর রহমান লিটন,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক আল মিজান মাহিন, মশিউর রহমান,সাবেক ইউপি সদস্য সহিদুল ইসলাম,বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থীগণসহ আরও অনেকে।
Leave a Reply