1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

১৬ জানুয়ারি কুড়িগ্রামে ‘মার্চ ফর ফেলানি’

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে আগামি ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) ‘মার্চ ফর ফেলানি’ অনুষ্ঠিত হবে।

এই লং মার্চের মাধ্যমে বিএসএফ কর্তৃক বাংলাদেশের নাগরিকদের হত্যা বন্ধ এবং ফেলানি হত্যার বিচারসহ ৫ দফা দাবি জানানো হবে।

মঙ্গলবার জাতীয় নাগরিক কমিটি, কুড়িগ্রামের সেল সম্পাদক (প্রচার সেল) তাওহীদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রামের মুখপাত্র জান্নাতুল তহরা তন্বী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই লং মার্চে উপস্থিত থাকবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ সোহেল, নির্বাহী সদস্য রিফাত রশিদ, কেন্দ্রীয় সমন্বয়ক আবদুল কাদেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নাগরিক কমিটির পক্ষ থেকে উপস্থিত থাকবেন আহবায়ক নাসির উদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদ, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, লং মার্চটি বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় কুড়িগ্রাম কলেজ মোড় থেকে শুরু হয়ে নাখরগঞ্জ, রামখানা, ফেলানির নিজ এলাকায় গিয়ে শেষ হবে।

পথিমধ্যে বিভিন্ন স্থানে ‘জুলাই বিপ্লবের’ ঘোষণাপত্রের ব্যাপারে সাধারণ জনগণের মতামত জানতে পথসভা করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!