1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ঘোড়াঘাটে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দোকান পুড়ে ছাই

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

ফাহিম হোসেন রিজু,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে দিনের ব্যবসা শেষে কনকনে শীতে ব্যবসায়ীরা যখন বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েছিলেন তখন বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ছে একটি দোকান।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক ২:৩০ দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দোকানীর প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়।

স্থানীয়রা জানান, মধ্যরাতে সকলে যখন ঘুমে আচ্ছন্ন ঠিক তখনী আগুন আগুন বলে চিৎকার অতঃপর মসজিদের মাইকিং। আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ছে দেখে স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়।বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, এই সকল বাজার গুলোতে অগ্নি নির্বাপক ব্যবস্থা বা কোন পানির ট্যাঙ্ক নেই। পৌরসভার কয়েকটি বাজারে অগ্নি নির্বাপক ব্যবস্থা বা পানির ট্যাঙ্কের নির্মাণ করলে সহজে আগুন নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ করা যেত ব্যবস্থা গ্রহণ করা যেত।

ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, থানা সংলগ্ন পুরাতন বাজারে ভিতরে এ ঘটনা ঘটে। পুড়ে যাওয়া দোকানটি মুদি দোকান হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ও পুলিশ এবং ফায়ার সার্ভিসের এর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!