1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

কুড়িগ্রামে আ.লীগের দুই নেতা গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে পৃথক অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকালে এবং সোমবার দুপুরে জেলার রৌমারী এবং সদর উপজেলা থেকে ওই দুই নেতাকে গ্রেফতার করা হয়। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার আওয়ামী লীগ নেতারা হলেন কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হোসেনুল করিম স্যানাল (৬০) এবং রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম (৬৬)।

 

পুলিশ জানায়, রবিবার বিকালে রৌমারী উপজেলা খাদ্য গুদাম চত্বর এলাকার থেকে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রৌমারী থানার উপ-পরিদর্শক শাহাদত হোসেন বলেন, ‘ রফিকুল ইসলামকে ২০২২ সালের ঘটনায় দায়ের হওয়া হামলা ও চাঁদাবাজির একটি মামলায় গ্রেফতার করা হয়েছে।

২০২৪ সালের ১০ অক্টোবর স্থানীয় এক স্কুল শিক্ষক মামলাটি করেন। রফিকুল ওই মামলায় প্রাথমিক তদন্তে প্রাপ্ত আসামি।’
এদিকে সোমবার দুপুরে কুড়িগ্রাম শহর থেকে ঘোগাদহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হোসেনুল করিম স্যানালকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। তাকে দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি নাজমুল আলম।

ওসি বলেন, ‘ ৪ আগস্ট কুড়িগ্রাম শহরে হামলা ও সংঘর্ষের ঘটনায় হওয়া পৃথক দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!