1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফুলবাড়ীতে অপহৃত মাদ্রাসা ছাত্রী ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: 

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অষ্টম শ্রেণি পড়ুয়া মাদ্রাসা ছাত্রীকে ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করে সোমবার জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী জানায়, উপজেলার খোচাবাড়ী এলাকার আব্দুস ছালামের ছেলে মজিবর রহমান লেবু (২৩) একই এলাকার কিশোরীকে বিভিন্ন প্রলোভনে কৌশলে অপহরণ করেন। ওই মেয়ে খোচাবাড়ী মোস্তাকিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী।

ওই ছাত্রীকে অপহরণের পর মেয়ের পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পায়নি। পরে ফুলবাড়ী থানায় এক মাস আগে জিডি করেন। পরে ঢাকা কেরানীগঞ্জ এলাকায় ভিকটিমসহ অপহরণকারীরা সেখানে বসবাস করছেন বলে ফুলবাড়ী থানায় জানানো হয়। পরবর্তীতে ফুলবাড়ী থানা পুলিশ কেরানীগঞ্জ পুলিশের সহযোগিতায় রোববার অপহরণকারীসহ ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ সময় অপরহণকারী মজিবর রহমান লেবু ও তার পিতা আব্দুস ছালামকে আটক করে পুলিশ।

কিশোরীর বাবা জানান, মেয়েকে পাওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। খোঁজ নিয়ে দেখি, তারা ঢাকার কেরানীগঞ্জ এলাকা বসবাস করছে। পরে পুলিশের সহযোগিতায় মেয়েকে উদ্ধার করি। এই ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়েকে ডাক্তারী পরীক্ষা করার জন্য আদালতে পাঠানো হয়েছে। আসামীদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!