1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

রোববারের দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজারহাট উপজেলায়

  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

এনামুল হক সরকার,রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাটে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সেই সঙ্গে উত্তরের হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।

কুয়াশার চাদরে ঢেকে গেছে চারদিক। রোববার সকাল থেকে দুপুরের মধ্যে সূর্যের কিছুটা দেখা মিললেও বাতাসের আর্দ্রতা ও হিমেল হাওয়ার কারণে বেশি শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আকাশে মেঘ থাকার কারণে তাপমাত্রা কমে গেছে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্র কুড়িগ্রামের রাজারহাটে ১০ দশমিক ২ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। আগামী এক সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে।আগামী দুদিন কিছুটা তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।তীব্র শীতে অতিদরিদ্র, শ্রমজীবী ও নদীতীরবর্তী চরাঞ্চলের লোকজন কষ্টে পড়েছেন।জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। গ্রামাঞ্চলের মানুষেরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে।রোববার রাজারহাট টু তিস্তা সড়কে দূরপাল্লার বাস,অটোরিকশা ও মোটরসাইকেল চালকদের সকাল ৯টায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের চেতনা ও খালিসা নাখেন্দা গ্রামের বাসিন্দা দিনমজুর দিনোবন্ধু, ননীগোপাল বলেন,সারারাত ঠান্ডা বাতাস ও কনকনে ঠান্ডা ছিলো,আজ দিনের বেলায় সূর্যের দেখা নাই।কৃষক নজরুল হোসেন জানান সকালে জমিতে কাজ করতে হয়।কাজ করতে গিয়ে হাত ও বরফের মতো ঠান্ডা হয়ে যায়। অটোরিকশা চালক, জিয়া, তাইজুল ইসলাম ও ফরহাদ হোসেন বলেন ঠান্ডা বাতাসে অটোরিকশা নিয়ে বেড়েছি।দিন শেষ হতে চলছে তিনশ টাকা আয় হয়নি।অতিরিক্ত ঠান্ডা বাতাসে যাত্রী খুবই কম।আলু পরিচর্যায় নিয়োজিত শ্রমিক আবুল হোসেন বলেন আজকে ঠান্ডা অনেক বেশি। এনা পরিবহনের রাজারহাট টিকিট কাউন্টারের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ লাভলু বলেন অতিরিক্ত ঠান্ডা কারনে আজকে যাত্রী সংখ্যা খুবই কম।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!