1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

কুড়িগ্রামে সাদপন্থিদের হামলা ও হত্যার বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশের সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে টঙ্গীর ইজতেমা ময়দানে তাবলীগ সাথীদের ওপর সাদপন্থিদের হামলা ও হত্যার বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় সব মসজিদে সাদপন্থিদের কার্যক্রম বন্ধেরও দাবি জানানো হয়।

শুক্রবার (১০ জানুয়ারি) জুমার নামাজের পর কুড়িগ্রাম জেলা শহরের প্রধান ঈদগাহ মাঠে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সর্বস্তরের ওলামায়ে কেরাম, তাবলিগের সাথী ও তৌহিদি মুসলিম জনতা।

সমাবেশে অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে বিচারের আওতায় আনাসহ সাদপন্থিদের সব কার্যক্রম বন্ধের দাবি জানান তারা।

নামাজের পর মুসল্লিরা ঈদগাহ মাঠে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে ঈদগাহ মাঠেই বিক্ষোভ সমাবেশ করেন তারা।
 
এসময় বক্তব্য দেন, বিক্ষোভ সমাবেশের আয়োজক মাওলানা আবু বক্কর, আব্দুর রহিম, মুক্তি জামান উদ্দিন ও অলিউল্লাহ।
 
উল্লেখ্য, ২০১৮ সালে দিল্লির তাবলিগের নেতা মাওলানা সাদ কান্ধলভীকে বিশ্ব ইজতেমার মাঠে আসার বিরোধিতা করে আসছেন ওলামায়ে কেরাম ও তাবলিগের পরামর্শক দল শুরায়ে নেজাম। যার অন্যতম নেতা মাওলানা জোবায়ের। তাদের দাবি মাওলানা সাদ তাবলিগের মাধ্যমে নিজের মনগড়া চিন্তা ছড়াচ্ছেন যা কোরআন ও হাদিসের সঙ্গে সাংঘর্ষিক। কিন্তু মাওলানা সাদের অনুসারিরা তাদের নেতাকে আনতে জোর দাবি জানান এবং শুরায়ে নেজামের দাবিকে ভিত্তিহীন বলে অস্বীকার করেন।
 
শুরায়ে নেজাম ও সাদ অনুসারীদের এ বিরোধিতার কারণে তাবলিগ জামাত দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। ইজতেমার মাঠ দখলে নিতে সাদপন্থিরা ২০১৮ সালেই ইজতেমার মাঠে হামলা করলে দুইজন নিহত হন। সরকার পরিবর্তনের পর ২০২৪ সালে সাদপন্থিরা আবারও মাঠ দখলের চেষ্টা করেন। এ সময় ইজতেমার মাঠে সাদপন্থিদের হামলায় তাবলিগের আরও ৪ জন নিহত হন।
 
তাই দেশব্যাপী ওলামায়ে কেরাম, শুরায়ে নেজামের অনুসারী ও সাধারণ মুসলমান এসব হত্যাকাণ্ডের বিচার দাবি জানাচ্ছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!