1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নাব্যতা সংকটের কার‌ণে চিলমারী-রৌমারী নৌরুটে ১৭ দিন ধ‌রে ফেরি চলাচল বন্ধ

  • প্রকাশের সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: 

কু‌ড়িগ্রা‌মে ব্রহ্মপুত্র ন‌দে নাব্যতা সংকটের কার‌ণে চিলমারী-রৌমারী নৌরুটে ১৭ দিন ধ‌রে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চিলমারীর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৩ ডিসেম্বর থেকে নদীতে নাব্যতার সংকট ও ড্রেজিংয়ের কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বিআইডব্লিটিএ ক্লিয়ারেন্স দিলে এ রুটে আবারও ফেরি চলাচল শুরু হবে।

ত‌বে কবে নাগাদ চালু হ‌বে এ বিষ‌য়ে নি‌শ্চিত করে বল‌তে পারেননি এই কর্মকর্তা।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি-এর উপ সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, ‘নদীতে সার্ভে করছি। বলদমারা থেকে রৌমারী ঘাট পর্যন্ত ছয় কিলোমিটার জু‌ড়ে সমস্যা রয়েছে। সাহেবের আলগা থেকে যে চ্যানেলটা এসেছে। পুরা চ্যানেলের চর ভেঙে নিয়ে যে ফেরি রুটটা ছিল সেই রুট বন্ধ হয়ে গেছে। চার হাজার ফিট ড্রেজিং করছি। দুই দিন পর আবার সেই ঢল এসে পূরণ হ‌য়ে গে‌ছে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!