1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

হাতকড়া পড়া আবস্থায় পুলিশের ভ্যান থেকে পালালেন ‘মাদক কারবারি’ স্বামী স্ত্রী, এসআই সহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

৭ জানুয়ারি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের ভ্যান থেকে হাতকড়া পড়া অবস্থায় লাফ দিয়ে মাদক সহ আটক স্বামী-স্ত্রী পালিয়ে গেছেন। রবিবার ( জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের বাবুরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভূরুঙ্গামারী থানার অফিসার ইন চার্জ (ওসি) মুনিরুল ইসলামকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। একই সাথে অভিযানে যাওয়া ভূরুঙ্গামারী থানার এক উপ-পরিদর্শক (এসআই) ও এক সহকারী উপ-পরিদর্শক(এএসআই) সহ ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মাসুদ রানা এসব তথ্য নিশ্চিত করেছেন।
পালিয়ে যাওয়া মাদক কারবারি হলেন হাফিজুর রহমান ও তার স্ত্রী সমেলা বেগম। তারা উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের বাবুরহাট এলাকার বাসিন্দা। অভিযানে তাদের জিম্মায় থাকায় ১ হাজার ৬২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের বাবুরহাট এলাকায় অভিযান চালিয়ে ‘মাদক ব্যবসায়ী’ হাফিজুর রহমান ও তার স্ত্রী সমেলা বেগমকে আটক করে পুলিশ। এসময় তাদের জিম্মায় থাকা ১ হাজার ৬২০ পিট ইয়াবা উদ্ধার করা হয়। তাদেরকে ভ্যানে তুলে নিয়ে থানায় আসার সময় স্থানীয় মাদক ব্যবসায়ী ও তাদের আত্মীয়দের বাধার মুখে পড়ে পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করার সময় সুযোগ বুঝে আসামি হাফিজুর ও তা স্ত্রী ভ্যান থেকে লাফ দিয়ে পালিয়ে যান। এ সময় হাফিজুর হাককড়া পড়া অবস্থায় ছিলেন। সোমবার বিকালে শেষ খবর পাওয়া পর্যন্ত পলাতক হাফিজুর ও তার স্ত্রীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হাতকড়াও উদ্ধার হয়নি।
এদিকে এ ঘটনায় ভূরুঙ্গামারী থানার ওসি মুনিরুল ইসলামকে জেলা বিশেষ শাখায় (ডিএসবি) বদলি করা হয়েছে। একই সাথে অভিযানে থাকা পুলিশের এসআই আরিফ মাহমুদ আপেল, এএসআই আলমগীর হোসেন সোহাগ ও চার কনস্টেবলকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক উদ্ধারের ঘটনায় হাফিজুর ও তার স্ত্রীকে আসামি করে মামলা হয়েছে। একই সাথে পুলিশের কাজে বাধাদান ও আসামি ছিনতাইয়ের অভিযোগে পৃথক আরও একটি মামলা হয়েছে। ওই মামলায় ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭০/ ৮০ জনকে আসামি করা হয়েছে।

এএসপি মো. মাসুদ রানা বলেন, ‘ওসিকে বদলি করা হয়েছে। এক এসআই ও এএসআই সহ ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।’

আমিনুল ইসলাম/০১৭১৫৫৭২০৩০

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!