1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

চাদাঁবাজির মামলায় চর শৌলমারী ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মঞ্জু গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৪৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: 

‘চাঁদাবাজির’ মামলায় কুড়িগ্রামের রৌমারী উপ‌জেলার চর শৌলমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে গ্রেফতার ক‌রেছে পু‌লিশ। সোমবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দি‌কে উপজেলার চর শৌলমারী বাজার থেকে গ্রেফতার করা হয়। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) লুৎফর রহমান এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতার বজলুর রশিদ মঞ্জু সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। তি‌নি চর শৌলমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দা‌য়ি‌ত্বে র‌য়ে‌ছেন। এলাকায় প্রাথ‌মিক ও গণ‌শিক্ষা মন্ত্রণাল‌য়ের সা‌বেক প্রতিমন্ত্রী জা‌কির হো‌সেনের ঘ‌নিষ্ঠজন হি‌সে‌বে প‌রি‌চিত।

রৌমারী থানার উপপ‌রিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা শাহাদত বলেন, ‌‘২০২২ সালের ১৮ সেপ্টেম্বর চর শৌলমারী ইউনিয়নের খেদাইমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-কর্মচারীদের হুমকি, মারধর ও চাঁদাবাজির অভিযোগ উঠেছিল। এ ঘটনায় গত ১০ অক্টোবর রৌমারী থানায় মামলা করেন প্রধান শিক্ষক আব্দুল ওহাব। ওই মামলার আসামি হিসেবে বজলুর রশিদ মঞ্জুকে গ্রেফতার করা হয়ে‌ছে।’

তবে বজলুর রশিদের স্ত্রী ফেরদৌসি আক্তার অভিযোগ করে বলেন, ‘আমার স্বামীকে পুলিশ মিথ্যা মামলায় গ্রেফতার করেছে। তিনি আওয়ামী লীগের রাজনীতি করলেও দুর্নীতি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত নন।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!