1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

রৌমারীতে ৯৪ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৫১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: 

কুড়িগ্রামের রৌমারীতে মাদক বিরোধী অভিযানে ৯৪ বোতল বিদেশি মদসহ সুমন আহমেদ (২২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (০৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাঁঠালবাড়ি কোনাচীপাড়া এলাকা থেকে ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারি সুমন আহমেদ কাঁঠালবাড়ি কোনাচীপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, রৌমারী থানা পুলিশের একটি দল রোববার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার কাঁঠালবাড়ি কোনাচীপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে ওই এলাকার মাদক কারবারি সুমন আহমেদকে ৯৪ বোতল বিদেশি মদ সহ গ্রেফতার করা হয়।

রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন, গ্রেফতারকৃত ওই মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!