1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

ঢাবিতে নতুন ছাত্রী হল নির্মাণের উদ্যোগ

  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

ঢাবি প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের আবাসনসংক্রান্ত সমস্যা বহুদিনের পুরনো। অবশেষে এই সমস্যা কিছুটা সমাধানের উদ্যোগ নিতে যাচ্ছে কর্তৃপক্ষ। নারীদের জন্য নতুন হল নির্মাণের কথা জানিয়েছে ঢাবি।

রোববার (৫ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ অফিসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসন সংকট নিরসনের লক্ষ্যে একটি ছাত্রী হল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চীন সরকারের আর্থিক সহযোগিতায় ২৪৪ কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত ‘বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ প্রকল্পটি’ বর্তমানে মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীদের আবাসন সংকট নিরসনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রাথমিকভাবে বিভিন্ন ছাত্রী হলে বাঙ্ক বেড স্থাপনের মাধ্যমে কিছুটা আবাসন সংকটের সমাধান করেছে, যদিও এতে পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি।

এছাড়াও বিশ্বব্যাংকের HEAT প্রজেক্টের আওতায় ছাত্র-ছাত্রীদের জন্য আবাসন বৃত্তি চালুর বিষয়টিও বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়। আগামী শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে যেসব ছাত্র-ছাত্রী ভর্তি হবে, তারা এই বৃত্তির আওতায় আসবে বলে আশাবাদ ব্যাক্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!