1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

আবু সাঈদ হত্যাকান্ডে জড়িত ৭১ শিক্ষার্থী বহিষ্কার

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

কামরুল হাসান কাব্য, বেরোবি প্রতিনিধি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সমিতি বা ইউনিয়নের নির্বাচন আয়োজন স্থগিত থাকবে। সবার আগে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

শনিবার (০৪ জানুয়ারি) রাতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সংগঠনের নেতাদের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে এ সংক্রান্ত  সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অপরদিকে আবু সাঈদ হত্যাকান্ডে জড়িত ৭১ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়া হয়েছে।

রবিবার (০৫ জানুয়ারি) প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০৯তম সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

উপাচার্য আরো জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য গঠনতন্ত্র অনুমোদন দেওয়া হয়েছে। উক্ত গঠনতন্ত্রের আলোকে শিক্ষার্থীদের বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করে ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে।

তিনি আরো জানান, শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যেনো কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা না ঘটে সেই ব্যাপারে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। বিগত সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে লেজুড় বৃত্তিক ছাত্র রাজনীতি বন্ধ থাকবে।

উপাচার্য বলেন, জুলাই বিপ্লবের ছাত্র আন্দোলনের বিরোধীতা ও হামলার সঙ্গে জড়িত ৭১ শিক্ষার্থীকে শৃঙ্খলা কমিটির সুপারিশক্রমে বিভিন্ন মেয়াদে শাস্তির আওতায় আনা হয়েছে। এর মধ্যে যাদের ছাত্রত্ব শেষ এমন ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, ৩৩ জনকে দুই সেমিস্টার বহিস্কার এবং ২৩ জনকে এক সেমিস্টারের জন্য বহিস্কার করা হয়েছে।

একই ঘটনায় জড়িত ৯ শিক্ষক, কমকর্তা ও কর্মচারীসহ পুলিশ কর্তৃক গ্রেফতার হওয়া সাবেক প্রক্টরকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কারণ দর্শানো পত্রের জবাব না দেওয়ায় তাদের বিরুদ্ধে সরকারী কর্মচারী শৃঙ্খলা ও আপীল বিধিমালা ২০১৮ মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর সভাপতিত্বে সভায় অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!