1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

শিক্ষক-কর্মচারীদের মারধর ও চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতা হুমায়ুন রশিদ সুজন গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৩৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রামের রৌমারীতে শিক্ষক-কর্মচারীদের মারধর ও চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতা হুমায়ুন রশিদ সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ জানুয়ারি) সকাল ৮টায় আসামিকে কুড়িগাম আদালতে সোপর্দ করেছে পুলিশ।

এর আগে শনিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড়াইকান্দী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হুমায়ুন রশিদ সুজন উপজেলার শৌলমারী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক।

হুমায়ুন রশিদ সুজনের বাবা শফিউর রহমান বলেন, ছেলেকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। ছেলে ছাত্রলীগ করলেও কখনও রাজনীতির প্রভাব খাটিয়ে দুর্নীতি, চাঁদাবাজি এবং অন্যায় করেনি।

রৌমারী থানার ওসি মো. লৎফর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের খেদাইমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-কর্মচারীদের হুমকি, মারধর ও চাঁদাবাজির অভিযোগ ওঠে। এ ঘটনায় গত বছরের ১০ অক্টোবর রৌমারী থানায় মামলা দায়ের করেন প্রধান শিক্ষক আব্দুল ওহাব। এ মামলায় অজ্ঞাত আসামি হিসেবে ছাত্রলীগ নেতা হুমায়ুন রশিদ সুজনকে গ্রেপ্তার করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!