1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

ট্রাক্টর চালককে জেল দেয়ায় রৌমারীতে থানায় বিক্ষোভ

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের রৌমারীতে ফসলি জমির মাটি বহন করার অপরাধে সাইদুর রহমান (৩৫) নামে এক ট্রাক্টর চালককে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনার প্রতিবাদে ট্রাক্টর মালিক, চালক ও স্থানীয়রা রৌমারী থানায় গিয়ে বিক্ষোভ করেছেন। 

রবিবার (৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন রৌমারী থানার ওসি লুৎফর রহমান।

 

বিক্ষোভ চলাকালে ট্রাক্টর মালিক আ. আজিজ, দাখিরুল, জিন্নাহ আরমি ও আব্দুস ছালাম মাস্টার থানার ওসির কক্ষে প্রবেশ করেন। তারা ট্রাক্টর চালক সাইদুরকে গ্রেপ্তার করার প্রতিবাদ জানান।

তাৎক্ষনিক রৌমারী থানার ওসি লুৎফর রহমান উপস্থিত লোকদের বলেন, “উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিজে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রায় ঘোষণা করেন। যার প্রেক্ষিতে পুলিশ তাকে (সাইদুরকে) কারাগারে পাঠায়। কিছু বলার থাকলে আপনারা উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) সঙ্গে কথা বলুন। পরে বিক্ষোভকারীরা থানা থেকে চলে যান।”

রৌমারী উপজেলা ভেকু ও ট্রাক্টর মালিক সমিতির সভাপতি আব্দুল আজিজ বলেন, ‍“আমরা থানা ঘেরাও করতে যাইনি। ছেলেটিকে জেল দিয়েছে। তাকে কিভাবে জামিন করানো যায়, সে জন্য আলোচনার জন্য গিয়েছিলাম।”

 

রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন, “তাদের (বিক্ষোভকারী) এভাবে থানার ভেতরে প্রবেশ করা মোটেই ঠিক হয়নি। পুলিশ তাদেরকে বুঝিয়েছে। পরে তারা থানা থেকে চলে যান।”

প্রসঙ্গত, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে মদাব্যাপারীর ঘাটের মৃত আজিজুল হকের ছেলে সাইদুর রহমানকে ফসলি জমির মাটি ট্রাক্টরে করে পরিবহনের সময় গতকাল শনিবার হাতেনাতে আটক করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল দিও। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাইদুরকে ৬ মাসের কারাদণ্ড দেন তিনি। সাইদুরকে পুলিশ হেফাজতে রবিবার সকালে কুড়িগ্রাম জেলখানায় পাঠানো হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!