1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামে ছাত্র ইউনিয়নের মশাল মিছিল

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: 

কুড়িগ্রামে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদের উদ্যোগে সাম্রাজ্যবাদ বিরোধী এক শক্তিশালী মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত এই মিছিল কুড়িগ্রাম পাবলিক লাইব্রেরি থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলের পরে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক তামজিদ হায়দার চঞ্চল, জেলা সংসদের সভাপতি অনিরুদ্ধ প্রণয় প্রান্তিক, সহকারী সাধারণ সম্পাদক রতন অধিকারী, রংপুর জেলা সংসদের সহ-সভাপতি নীরব সরকার সাম্যসহ আরও অনেক নেতৃবৃন্দ।

সমাবেশে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তামজিদ হায়দার চঞ্চল বলেন, “আমরা ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে সক্ষম হলেও, তাদের ফ্যাসিবাদী কায়দাগুলিকে বিদায় করতে পারিনি। গতকালও আন্দোলনে আহতরা শাহবাগে বিক্ষোভ করেছেন, যা এই সরকারের জন্য লজ্জাজনক। যারা আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছিলেন, তাদেরই চিকিৎসার জন্য রাস্তায় নামতে হয়।”

কুড়িগ্রাম জেলা সংসদের সভাপতি অনিরুদ্ধ প্রণয় প্রান্তিক বলেন, “যারা এই গণ-অভ্যুত্থান থেকে শিক্ষা নেয়নি, তাদের বিরুদ্ধে ছাত্র ইউনিয়ন এই দেশের ছাত্র-জনতাকে নিয়ে প্রয়োজনে আরেকটি গণ-অভ্যুত্থান সংগঠিত করবে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!