1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ঘোড়াঘাটে বিএনপির শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা ও পৌরসভা এলাকার ২৩৪ টি ধর্মীয় প্রতিষ্ঠানে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন শনিবার (৪ জানুয়ারি) দুপুর ৩টায় রানীগঞ্জ সরকারি স্কুল ও কলেজ মাঠে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘোড়াঘাট পৌরসভাসহ উপজেলার মাদ্রাসা ও এতিমখানা, মন্দির, গীর্জা ও প্যাগোডার প্রতিষ্ঠান প্রধানদের হাতে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন, । তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অল্প কয়েক দিনের মধ্যে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে যাবেন। আপনারা যে যেই ধর্ম পালন করুন না কেন তার রোগ মুক্তি কামনা করে দোয়া করবেন।

বিতরণ অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি ও ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শাহ মোঃ শামীম হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, জেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন সহ বিএনপির সকল স্তরের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!