1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে অবৈধ ড্রেজার ব্যবসায়ীরা

  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

আমির ফয়সাল, বিশেষ প্রতিনিধি:

ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের কেদার ভইসকুড়ি বিলে থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে বুধবার
(১ জানুয়ারী-২০২৫) উপজেলা প্রশাসনের নির্দেশে কচাকাটা থানা পুলিশ অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার গুড়িয়ে দিয়েছে।

জানা গেছে দীর্ঘদিন থেকে সরকারীভাবে নিষিদ্ধ থাকা সত্বেও কেদার সাদুমোড় এলাকার মিয়ার উদ্দিনের পুত্র বাদশাহ মিয়া ও বলদিয়া ইউপির প্রাক্তন ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের পুত্র শফিকুল ইসলাম প্রশাসনের নজর এড়িয়ে কেদার বিওপির ২০০ মিটার অদুরে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিভিন্ন জনের নিকট বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছিল।

বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে তাৎক্ষনিক কচাকাটা থানায় ড্রেজার বন্ধকরণে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিলে।

কচাকাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছার পুর্বেই তারা ড্রেজার বন্ধ করে পালিয়ে যায়। পরে পুলিশ ড্রেজারের পাইপ গুড়িয়ে দেয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি)
মোঃ তাহমিদুল ইসলাম জানান, বলদিয়া ইউনিয়ন ভুমি উপসহকারী কর্মকর্তা মোঃ লিটন আলীসহ কচাকাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রেজার বন্ধ করে দিয়েছে।
আবারও বালু উত্তোলনের চেষ্টা করলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!