1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে শিল্প ও সংস্কৃতি মেলা

  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে গ্রামীণ জনপদের হারিয়ে যাওয়া শিল্প তুলে ধরতে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে শিল্প ও সংস্কৃতি মেলা।

বুধবার মধ্যকুমরপুর গার্লস স্কুল এন্ড কলেজের অর্থায়ন ও সার্বিক সহায়তায় শিক্ষার্থীদের মানসিক বিকাশে এ মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম।

এ সময় কুড়িগ্রাম মধ্যকুমরপুর গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সাইদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষকসহ অভিভাবকরা।

প্লাস্টিক আর প্রযুক্তির যুগে হারানো ঐতিহ্য গ্রামীণ পণ্য এখন বিলুপ্ত হওয়ার পথে। পূর্বপুরুষের জীবন যাত্রার ঐতিহ্যবাহী এসব গ্রামীণ পণ্য  প্রদর্শন করেছে শিক্ষার্থীরা।

দিনব্যাপি শিল্প ও সংস্কৃতি এ মেলায়  ঐতিহ্য গ্রামীণ পণ্য- নকশি কাঁথা, মাটির থালা, সড়া, হাড়ি, পট, গহনা, ফুলদানি, পুতুল, চুড়ি, পাটখড়ির রান্নাঘরসহ মাটির চুলা, পোলো, ঝাঁকি জাল, পালকি, কুলা, ডালি, খড়ের পেস্টা, বেতের টালা, বাঁশের ডালা, রেডিও, ক্যাসেট, হেরিক্যান, হেছাক, ঢেঁকি, দোয়াত বাতি, পাখি মারার বাটুল, হামান দিস্তাসহ কয়েক শত গ্রামীণ পণ্য প্রদর্শিত করা হয়।

বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ৪৫ জন শিক্ষার্থীরা নিজেরাই প্রায় দু’মাস পরিশ্রম করে এসব গ্রামীণ পণ্য তৈরি করে এবং মেলার আয়োজন করে। এতে করে শিক্ষার্থীরা পূর্ব-পুরুষের জীবন যাত্রার উপর জ্ঞান অর্জনের পাশাপাশি তাদের সৃজনশীলতা সৃষ্টি হয়েছে।

কুড়িগ্রাম সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম বলেন, বাঙালির শেকড় সম্পর্কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই মেলা ভূমিকা রাখবে। সরকারি বেসরকারিভাবে এমন মেলার আয়োজন করা গেলে দেশের ঐতিহ্যকে ধরে রাখতে অগ্রণী ভূমিকা রাখবে বলে মনে করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!