1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

উলিপুরে বিএনপির ৭৮ জনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৩৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

উলিপুরে প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা আশরাফুল হত্যার ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে জেলা কৃষক দল নেতা আবু জাফর সোহেল রানার স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে এ মামলা করেন।  এতে অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলা ও বিএনপির নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, গত বছরের ২৭ ডিসেম্বর রাতে থানা চত্বরে নারীঘটিত বিষয়ে সালিস বৈঠক চলাকালে বিএনপির দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটিকে কেন্দ্র করে মারামারি হয়। এ সময় প্রতিপক্ষের আঘাতে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম (৩৮) নিহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে আশরাফুলের সমর্থক নেতাকর্মী ও জনতা উত্তেজিত হয়ে জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবু জাফর সোহেল রানার উলিপুরস্থ বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

হত্যকাণ্ডের ঘটনায় নিহত আশরাফুলের বাবা আয়নাল হক বাদী হয়ে গত বছরের ২৮ ডিসেম্বর সাবেক ছাত্রদল নেতা ফিরোজ কবির কাজল ও আবু জাফর সোহেল রানাসহ ২০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

এদিকে আবু জাফর সোহেল রানার বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, চাঁদাদাবির অভিযোগে তার স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে মঙ্গলবার রাতে উপজেলা বিএনপির সভাপতি-সম্পাদকসহ ৭৮ জনের নাম উল্লেখসহ মোট ১২৮ জনকে আসামি করে থানায় মামলা করেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিয়া বলেন, মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তারাসহ আরও অনেকে আমরা নিহত আশরাফুলের মরদেহ নিয়ে রাত ১০টা পর্যন্ত উলিপুর হাসপাতালেই ব্যস্ত ছিলাম। উলিপুর বাজারে বিচ্ছিন্নভাবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমরা অবগত নই। রাজনৈতিক ভাবে সুনামক্ষুন্নের জন্য আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে আসামিদের গ্রেপ্তার করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!