1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

কুড়িগ্রামে বইছে হিমেল হাওয়া

  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

এনামুল হক সরকার রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলা জুড়ে ঘন্টায় আট থেকে বার কিলোমিটার গতিতে বইছে হিমেল হাওয়া।বুধবার আকাশে দেখা মিলেনি সূর্যের।দেশের উত্তরের জেলা কুড়িগ্রামে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও তীব্র শীতের কনকনে ঠান্ডায় জুবুথুবু জেলার রাজারহাট উপজেলার জনজীবন।

গতকয়েক দিন ধরে কুয়াশার চাদরে ঢেকে থাকে দিনের অধিকাংশ সময়।সন্ধ্যা হলে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে শীত ও হাড়কাঁপানো ঠান্ডা বাতাসে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

রাজারহাট টু তিস্তা সড়কে দূরপাল্লার বাস,অটোরিকশা ও মোটরসাইকেল চালকদের সকাল ৯টায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

উপজেলা ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের খিতাব খাঁ গ্রামের বাসিন্দা হোটেল শ্রমিক আসলাম হোসেন বলেন,সারারাত ঠান্ডা বাতাস ও কনকনে ঠান্ডা ছিলো,আজ দিনের বেলায় সূর্যের দেখা নাই। তিস্তা পাড়ের আরেক বাসিন্দা নজরুল ইসলাম জানান সকালে জমিতে কাজ করতে হয়।কাজ করতে গিয়ে হাত ও বরফের মতো ঠান্ডা হয়ে যায়। অটোরিকশা চালক ফরহাদ হোসেন বলেন ঠান্ডা বাতাসে অটোরিকশা নিয়ে বেড়েছি।দিন শেষ হতে চলছে দুশত টাকা আয় হয়নি।অতিরিক্ত ঠান্ডা বাতাসে যাত্রী খুবই কম।

কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ রাজারহাট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র বলেন,বুধবার কুড়িগ্রাম জেলায় সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেকর্ড করা হয়েছে।বাতাসের আদ্রতা ছিলো ৯৯% এবং বাতাসের গতি ছিলো ঘন্টায় আট থেকে বার কিলোমিটার।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!