1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

উলিপুরে যুবদল নেতা আশরাফুল হত্যার বিচারের দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: 

কুড়িগ্রামের উলিপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলামকে হত্যার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা মহিলা দল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা ও পৌর মহিলা দলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। উলিপুর উপজেলা বিএনপির কার্যালয় থেকে ঝাড়ু মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মসজিদুল হুদা মোড়ে গিয়ে সমাবেশ করেন।

এ সময় পৌর যুবদলের আহ্বায়ক আপন আলমগীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা দলের সভাপতি রিনা বেগম, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক রশিদা বেগম লতা, উপজেলা বিএনপির সহ-সভাপতি মহসীন আলী, নিহত যুব নেতা আশরাফুল ইসলামের বোন আফরোজা বেগম, কন্যা পাপড়ি খাতুন প্রমুখ।

বক্তারা  সন্ত্রাসী বাহিনী কর্তৃক যুবদল নেতা আশরাফুল ইসলামকে বর্বরোচিত হত্যার প্রতিবাদ করেন ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠু বিচার দাবি করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!