1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধার নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগ উলিপুরের এক বীর মুক্তিযোদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: 

মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস এবং স্বাধীনতার জন্য তাদের অসীম অবদানের প্রতি সম্মান জানানো হলেও কিছু অসাদু ব্যক্তি একজন বীর মুক্তিযোদ্ধার নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা করে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এমন একটি অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী। তিনি কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর বামনাছড়া এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) উলিপুর পৌরশহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে তার নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা করে আসছেন।

এ সময় মুক্তিযোদ্ধা সোলায়মান আলী বলেন, “আমি অনেক দিন ধরে শুনছিলাম, আমার নাম এবং ছবি ব্যবহার করে মোস্তাফিজার রহমান নামে এক ব্যক্তি প্রতারণা করে আসছেন। মোস্তাফিজার রহমান ‘বস লুব্রিকেন্টস’ একটি মবিল কম্পানির হেড অফ সেলস কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।”

তিনি দাবি করেন, মোস্তাফিজুর রহমান আমার দূর সম্পর্কের আত্মীয় হয়। সেই সুবাদে গত ২০২৩ সালের ৮ অক্টোবর আমাকে বস লুব্রিকেন্টস কম্পানির ডিস্ট্রিবিউটর দেওয়ার জন্য প্রস্তাব করেন। ওই মাসের ১৮ তারিখ ব্রাজিলের ফুটবলার রোনালদিনহো ওই কম্পানির অনুষ্ঠানে ঢাকায় আসেন। অনুষ্ঠানে আমাকেও আমন্ত্রণ জানানো হয়।

অনুষ্ঠানে যাওয়ার পর আমাকে একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে সম্মান জানিয়ে মঞ্চে ডাকা হয়। মঞ্চে ফুটবলার রোনালদিনহোর সঙ্গে হাত মোলাকাত করি এবং ছবি তুলি।

পরে জানতে পারলাম মঞ্চে থাকা সেই ছবি ও আমার নাম ‘বস লুব্রিকেন্টেস’ এর চেয়ারম্যান হিসেবে প্রচার করে ডিস্ট্রিবিউটর দেওয়ার নাম করে বিভিন্নজনের কাছে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে প্রতারণার শিকার কয়েকজন ব্যক্তি আমার ও আমার পরিবারের সদস্যদের যোগাযোগ করতেছে। যা মোটেও সঠিক নয়। এছাড়াও আমি লুব্রিকেন্টেস এর চেয়ারম্যান বা অন্য যে কোনো পদে ছিলাম না, এখনও নই। এমনকি পরিবেশকও নই। আমি গ্রামের মানুষ, কোম্পানি সম্পর্কে আমার কোনো ধারণাও নেই।

তবে এ বিষয়ে অভিযুক্ত মোস্তাফিজার রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তার দুটি মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!