1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৬ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার ২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, প্রোগ্রেসিভ রিপোর্ট প্রদান, পুরস্কার বিতরন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১১ টায় ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য ও উপজেলা জামায়াতের আমীর আনোয়ার হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সুপার গোলাম মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতাগনের মধ্যে অন্যতম হাফেজ রুহুল আমিন প্রধান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার অভিভাবক রফিকুল ইসলাম, হেলাল উদ্দিন, সহঃ সুপার মুবাশ্বেরুল আলম, শিক্ষক মাওঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আলক্তগীন সরকার খোকন।

এ সময় অত্র প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে অভিভাবকদের সাথে খোলামেলা আলোচনা করা হয়।

পরে ২০২৪ শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের মাঝে প্রোগ্রেস রিপোর্ট প্রদান ও পরীক্ষায় ভালো ফলাফলকারী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!