1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফুলবাড়ীতে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্র আন্দোলনে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হবে। এর আগে, সোমবার বিকেলে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য সুলতান আহমেদ (৪৯) এবং উপজেলা আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক আইয়ুব আলী জোয়ারদার (৬০)।

পুলিশ জানায়, গত ৫ আগস্টের পর আত্মগোপনে থাকা এই দু’নেতা এলাকায় ফিরে এলে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।

পুলিশ আরো জানায়, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ এবং ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোজাফফর হোসেন তাদের বিরুদ্ধে গত ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র আন্দোলনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা দায়ের করেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, তাদের মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!