1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রাম কোর্ট পুলিশ অফিস পরিদর্শনে জেলা পুলিশ সুপার

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে কোর্ট পুলিশ অফিস বার্ষিক পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।

শনিবার কুড়িগ্রাম জেলার নাগরিকদের দোরগোড়ায় পুলিশি সেবা নিশ্চিতভাবে পৌঁছানোর লক্ষ্যে কুড়িগ্রাম কোর্ট পুলিশ অফিস বার্ষিক পরিদর্শন করেন কুড়িগ্রাম  পুলিশ সুপার  মো. মাহফুজুর রহমান।

পরিদর্শন সময়ে পুলিশ সুপার কুড়িগ্রাম কোর্টের সার্বিক কার্যক্রমসমূহ, মালখানায় সংরক্ষিত বিভিন্ন মামলার আলামত ও বিভিন্ন অফিসিয়াল নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করেন।

এ সময় মামলার আলামতসমূহের যথাযথ সংরক্ষণ ও কোর্টের আদেশপ্রাপ্তিকে ত্বরান্বিত করে দ্রুত আলামতসমূহ নিষ্পত্তির তাগিদ প্রদান করেন।

এছাড়া নথি ব্যবস্থাপনা কার্যক্রমকে যথাযথ ও তথ্যবহুল করার উপর জোর তাগিদ প্রদান করেন। পাশাপাশি কুড়িগ্রাম কোর্টে কর্মরত সকল পুলিশ সদস্যের দেশসেবার জন্য দুর্বার পুলিশিং করার নির্দেশনাও প্রদান করেন তিনি।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো. রুহুল আমিন, কোর্ট পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলাম, কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল আলমসহ কোর্ট পুলিশের সকল পুলিশ সদস্যরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!