1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

উলিপুরে বসতবাড়িতে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রামের উলিপুরে বসতঘরের আগুনে পুড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার রাত ১২টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের মধ্য বজরা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উলিপুর থানার ওসি জিল্লুর রহমান।

নিহত ৮৫ বছর বয়সী সাহেরা বেওয়া ওই এলাকার মৃত কায়ছার আলীর স্ত্রী। তিনি প্যারালাইসিসের রোগী, স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না।

স্বামীর মৃত্যুর পর দীর্ঘদিন ধরে তিনি তার বড় ছেলে ভ্যানচালক মোখলেছার রহমান (মোংলা) এর বাড়িতে বসবাস করছেন।

প্রতিবেশিরা জানান, শনিবার রাতে ওই বৃদ্ধাকে ঘরে রেখে বাড়ির অন্য সদস্যরা ওয়াজ মাহফিল শুনতে যান। এ সময় গভীর রাতে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে গ্রামে লোকজন কম থাকায় এবং ওয়াজ মাহফিলের শব্দের কারণে প্রথমে আগুনের বিষয়টি কিছু বুঝতেও পারেনি।

উলিপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আব্বাস আলী বলেন, “রাত ১২টার দিকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। কিন্তু ততক্ষণে বৃদ্ধা সাহেরা বেগম তার কক্ষে আটকা পড়ে মারা যান।”

প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণার কথাও জানান তিনি।

ওসি জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অগ্নিদগ্ধ নারীর লাশ উদ্ধার করে স্বজনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!