1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রৌমারীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ২১ জন আহত

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১২৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: 

জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারী পুরুষসহ কমপক্ষে ২১ জন আহত হয়েছেন। স্বজনরা তাদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর ১২টার দিকে রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের চর বোয়ালমারী গ্রামে।

আহতদের পরিবার ও স্থানীয়রা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আবু সাঈদ ও হোসেন আলীর সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনার দিন শনিবার এলাকার মাতাব্বরদের উপস্থিতিতে বিরোধপূর্ণ জমি সমাধানের লক্ষ্যে সীমানা মাপযোগ করতে গিয়ে হোসেন আলীর সাথে সাইজউদ্দিনের কথাকাটাটির এক পর্যায়ে রক্ষক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।

ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের নারী-পুরুষসহ ২০ জন আহত হন। আহতরা হলেন- হোসেন আলী, হাসেম আলী, রাসেল মিয়া, জাইদুল ইসলাম, ময়জান, সুন্দরী, হালিমা, আনোয়ারা, জবেদা, আছমা। অপর পক্ষের আবু সাঈদ, সাইজ উদ্দিন, শাহালম, শিরিনা, রহিজ আলী, শাজাহান আল, চায়না আক্তার, আছিয়া বেগম, নুরনাহর, কদবানু, রিদয়।

আহতদের মধ্যে গুরুত্বর আহত উভয়পক্ষের ১০ জনকে রৌমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের পালটাপালটি মামলার প্রস্তুতি চলছে।

রৌমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আল হেলাল মাহমুদ বলেন, এ ঘটনায় কোনোপক্ষেই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!