1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

কুড়িগ্রামে সৈয়দ শামসুল হক ‘শিশু সাহিত্য পুরস্কার ২০২৪’ প্রদান

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৬০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সৈয়দ শামসুল হক ‘শিশু সাহিত্য পুরস্কার ২০২৪’ এর বিজয়ী লেখকের হাতে পুরস্কার প্রদান করা হয়েছে। 

শুক্রবার ২৭ ডিসেম্বর উপজেলার উত্তর বড়ভিটা গ্রামের সৈয়দ হক মঞ্চে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে কবি সৈয়দ শামসুল হক কালচারাল ক্লাব।

একই অনুষ্ঠানে কল্যাণকর কাজের জন্য গুণিজন সম্মাননা ও পাঠাগারের সেরা পাঠকের হাতেও পুরস্কার প্রদান করা হয়েছে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি সৈয়দ শামসুল হক কালচারাল ক্লাবের সভাপতি সুনীল চন্দ্র রায়।

অনুষ্ঠানের সম্মাননীয় অতিথি ছিলেন গবেষক, সম্পাদক ও অবসরপ্রাপ্ত শিক্ষক ড. শাশ্বত ভট্টাচার্য এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লেখক ও গবেষক ড. আব্দুল হালিম প্রামানিক সম্রাট।

সম্মাননীয় অতিথিবৃন্দ সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার ২০২৪ এর বিজয়ী লেখক, গুণীজন ও পাঠাগারের শ্রেষ্ঠ পাঠকের হাতে পুরস্কার তুলে দেন।

এসময় গীতিকার তৌহিদ- উল ইসলাম পাঠাগারের সভাপতি বিনোদ চন্দ্র রায়, কবি সৈয়দ শামসুল হক কালচারাল ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দুলাল এবং বঙ্গভাষা লেখক জাদুকরের পরিচালক ও সাংবাদিক মাহফুজার রহমান উপস্থিত ছিলেন।

বিজয়ীরা হলেন ‘সবুজ মানুষ রহস্য’ বইয়ের জন্য শিশু সাহিত্যিক নিলয় নন্দী ও ‘অক্সিজেন’ বইয়ের জন্য শিশু সাহিত্যিক আখতারুল ইসলাম।

এ বছর কল্যাণকর কাজের স্বীকৃতি স্বরূপ গুণিজন সম্মাননা পেয়েছেন পাঠাগার সংগঠক জয়নাল আবেদীন। পাঠাগারের শ্রেষ্ঠ পাঠক নির্বাচিত হয়েছেন বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পূজা রানী।

বিজয় লেখক আক্তারুল ইসলাম জানান, চট্টগ্রাম ও কুড়িগ্রাম দুই গ্রাম মিলে আজ একাকার হয়েছে লেখক হিসেবে বিজয়ী হয়ে কুড়িগ্রামের  মনোরম পরিবেশে এসে খুবই ভালো লাগছে, তার চেয়ে বেশি ভালো লাগছে এরকম একটি অত্যন্ত অঞ্চলে এ ধরনের প্রতিষ্ঠান গড়ে তুলেছেন গীতিকার তৌহিদ উল ইসলাম,আমি আজ থেকে এই মানুষটিকে সাদা মনের মানুষ হিসেবে উপাধী দিলাম।

উল্লেখ্য, ২০২১ সাল থেকে সৈয়দ শামসুল হক কালচারাল ক্লাব সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার প্রদান করে আসছে। এ পুরস্কারের অর্থমূল্য ২০ হাজার টাকা এবং বিজয় স্মারক।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!