1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

উলিপুরে দেনমোহরের টাকা জালিয়াতির অভিযোগে কাজী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৪০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

উলিপুরে বিয়ের কাবিননামার দেন মোহরের আড়াই লাখ টাকাকে সাড়ে বারো লাখ করার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় এক কাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ডিসেম্বর) গ্রেপ্তারকৃত নিহাক ও তালাক রেজিষ্টার (কাজী) জাকির হোসেন(৫০) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, উলিপুর পৌরসভার নাড়িকেলবাড়ি পশ্চিম ছড়ারপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে নূহনজিউল্লাহ (৩২) এর সাথে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের নজরুল ইসলামের কন্যার (নাদিরা আনজুম নিহা (২০) ২০২৩ সালে বিবাহ হয়। মেয়ে পক্ষ ১৫ লাখ টাকা দেনমোহর দাবী করলেও উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে ২ লাখ ৫১ হাজার টাকা নির্ধারণ হয়ে বিবাহ হয়। ওই সময় মেয়েপক্ষ কাবিননামা মেনে নিতে পারেনি। বিবাহের ২দিন পর নূহনজিউল্লাহর বাড়িতে এসে তার শ^শুর নজরুল ইসলাম কন্যাকে তার বাড়িতে বেড়াতে নিয়ে যায়।

পরবর্তীতে বউকে আনতে নূহনজিউল্লাহর শ্বশুর বাড়িতে গেলে তার শ্বশুর বাড়ির লোকজন তাকে জানিয়ে দেয় তারা তাদের মেয়েকে আর ঘরসংসার করাবেন না। এরপর নজরুল ইসলাম ধামশ্রেনী ইউনিয়নের নিহাক ও তালাক রেজিষ্টার জাকির হোসেনের সাথে যোগাযোগ করে দেনমোহরের ২ লাখ ৫১ হাজার টাকার স্থলে জালিয়াতি করে ১২ লাখ ৫১ হাজার টাকা করেন। নূহনজিউল্লাহ কাবিননামার জন্য কাজী জাকির হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি তালবাহনা শুরু করে ঘোরাতে থাকেন।

দীর্ঘদিন পর কাবিননামা পেয়ে দেনমোহরের টাকার স্থলে জালিয়াতি বিষয়টি দেখতে পেয়ে নূহনজিউল্লাহ জেলা রেজিষ্টারের কাছে অভিযোগ করেন। পরবর্তীতে জেলা রেজিষ্ট্রার বিষয়টি তদন্তকর্মকর্তার মাধ্যমে বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা প্রকাশ পায় বলে এজাহারে উল্লেখ করা হয়। প্রতারনার মাধ্যমে জালিয়াতির প্রেক্ষিতে নূহনজিউল্লাহ বাদী হয়ে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) কাজী জাকির হোসেনকে ১নং আসামী করে ৫ জনের বিরুদ্ধে মামলা করেন। পরবর্তীতে থানা পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার কাজী জাকির হোসেনকে গ্রেপ্তার করেন।

উলিপুর থানার ওসি জিল্লুর রহমান জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদেরকে গ্রপ্তারের চেষ্টা চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!