1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বসুন্ধরা শুভসংঘের হাকিমপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক খাদিজা আক্তার জুঁই

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৬ বার পড়া হয়েছে

ফরিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বসুন্ধরা শুভসংঘের ২৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদিত হয়েছে। কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোছাঃ খাদিজা আক্তার জুঁই। কালের কণ্ঠের জ্যেষ্ঠ সহ-সম্পাদক ও বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান এই কমিটি অনুমোদন করেছেন।

নবগঠিত কমিটিতে গোলাম মোস্তাফিজার রহমান মিলনকে উপদেষ্টা ও তুহিন বাবুকে সভাপতি করা হয়েছে। তবে, সবচেয়ে আলোচনায় রয়েছেন সাধারণ সম্পাদক খাদিজা আক্তার জুঁই।

খাদিজা আক্তার জুঁই একজন উদ্যমী ও প্রতিশ্রুতিশীল তরুণী, যিনি সমাজকল্যাণমূলক কাজে ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছেন। তার নেতৃত্বে শুভসংঘের কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দায়িত্ব গ্রহণের পর খাদিজা বলেন, “বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হওয়া আমার জন্য এক বড় দায়িত্ব। এটি আমার জীবনের একটি নতুন অধ্যায়। আমি বিশ্বাস করি, একসঙ্গে কাজ করলে আমরা সমাজের অনেক ইতিবাচক পরিবর্তন আনতে পারব। মানুষের সেবা করার এই সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। আমি আন্তরিকভাবে চেষ্টা করব আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে এবং হাকিমপুরে শুভসংঘের কার্যক্রমকে আরও গতিশীল করতে।”

নবগঠিত কমিটি হাকিমপুরে বসুন্ধরা শুভসংঘের কার্যক্রমকে আরও গতিশীল ও সাফল্যমণ্ডিত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!