1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

তালিকা থেকে নাম প্রত্যাহার করেছেন দুই ‘অমুক্তিযোদ্ধা’

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

মুক্তিযোদ্ধা না হয়েও তালিকায় থাকা দু’জন নাম প্রত্যাহারের আবেদন করেছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে তারা তালিকা থেকে নাম সরিয়ে নিতে চান। উপদেষ্টার কাছে এরইমধ্যে তারা লিখিত আবেদনও করেছেন বলে জানা গেছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এদের একজন মুন্সিগঞ্জের এবং অপরজন রাজবাড়ীর। তারা ভাতা ছাড়া আর কোনো সুযোগ-সুবিধা নেননি বলে দাবি করেছেন।

এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেছিলেন, যারা মুক্তিযোদ্ধা না হয়েও তালিকায় নাম উঠিয়েছেন, তারা নিজ থেকে সাড়া দিলে ক্ষমার আওতায় আনা হবে। আর না দিলে প্রতারণার দায়ে অভিযুক্ত করা হবে।

সে বক্তব্যে অনুপ্রাণিত হয়ে একজন লিখেছেন, আমি আবেগ আপ্লুত হয়ে স্বেচ্ছায় গেজেট এবং সনদ বাতিল করার জন্য আবেদন করেছি। আর ভুলের জন্য মুক্তিযোদ্ধা এবং দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছি।

আরেকজন বেসামরিক গেজেট এবং লাল মুক্তিবার্তা থেকে নাম প্রত্যাহার এবং দায়মুক্তির অনুরোধ করেছেন।

বিষয়টিকে তাৎপর্যপূর্ণ এবং ইতিবাচক হিসেবে দেখছে মন্ত্রণালয়। আরও যারা এমন আছেন, তাদেরও দ্রুত সাড়া দেয়ার আহ্বান জানানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!