1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

এমপি হওয়ার সর্বনিম্ন বয়স ২১ হচ্ছে?

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

সংসদ সদস্য (এমপি) হওয়ার বয়স এখন ২৫ বছর আছে, এটা ২১ বছরে নিয়ে আসতে চান বলে মন্তব্য করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিঙ্গুইশড প্রফেসর, আটলান্টিক কাউন্সিলের সিনিয়র অনাবাসিক ফেলো ও আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (এআইবিএস) প্রেসিডেন্ট আলী রীয়াজ। 
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
রাজনৈতিক দলগুলো তরুণদের আকাঙ্ক্ষা কতটা ধারণ করতে পারছে এমন এক প্রশ্নের উত্তরে আলী রীয়াজ বলেন, ‘আমি এখন পর্যন্ত মনে করি, তাদের কিছু ঘাটতি আছে। এই পরিপ্রেক্ষিতেই একটা সুপারিশ আমরা করব ভেবেছি। একটা হচ্ছে, সংসদ সদস্য হওয়ার যে বয়স তা আমরা কমিয়ে দেওয়ার পক্ষে। এখন ২৫ বছর আছে, আমরা ২১ বছরে নিয়ে আসতে চাই। আমরা মনে করি, তরুণদের অংশগ্রহণের জায়গা তৈরি করতে হবে যাতে করে তারা সংসদে আসতে পারে, রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে।’
সংবিধান সংস্কারে আগে সব রাজনৈতিক দলের সঙ্গে কথা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে আলী রীয়াজ বলেন, ‘কিছু কিছু দল আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, তাদের প্রস্তাবগুলো দিয়েছে। সেগুলোও আমরা বিবেচনা করেছি। একটা ক্রাইটেরিয়া আমরা ব্যবহার করেছি যেটা ৩ নভেম্বর আমরা সুস্পষ্টভাবে বলেছি। যারা প্রত্যক্ষভাবে জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় ফ্যাসিবাদী সরকার এবং হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল আমরা তাদের সঙ্গে কথা বলব না। এই অধিকারটা তারা নিজেরাই হারিয়েছে। ওইসব দল বাদ দিয়ে আমরা সবার কথাই বিবেচনা করেছি। নির্বাচন কমিশনে এমন নিবন্ধিত দলও আছে যাদের নিবন্ধন দেওয়া হয়েছে ২০২৪ সালে। অনিয়ম আছে এখানে। ফলে সেটা বিবেচনা করলে হবে না। আবার এমন দল আছে যাদের নিবন্ধন পাওয়ার যোগ্যতা আছে কিন্তু দেওয়া হয়নি। শুধু তাই নয়, এমন সব ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে যেগুলো আসলে রাজনৈতিক দল হিসেবে তাদের ওপর এক ধরনের নিপীড়নমূলক ব্যবস্থা ছিল। আমরা দেখেছি বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে রাজনৈতিক দলগুলো কারা, সক্রিয় কারা, এই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে কারা ধারণ করছেন, কারা যুক্ত থেকেছেন এবং কিভাবে তারা ভূমিকা রেখেছেন- তাদের সবার কাছে আমরা গিয়েছি।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!